Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কাদের মির্জা ও তার ভাগ্নের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

কাদের মির্জা ও তার ভাগ্নের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

By Saiful IslamApril 6, 20212 Mins Read

কাদের মির্জা ও তার ভাগ্নের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

Advertisement
জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও তার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাতের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুরহাট পৌরসভা ৩নং ওয়ার্ডের করালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বসুরহাট পৌরসভা করালিয়া এলাকায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাতের অনুসারী করিম উদ্দিন শাকিলের উপর কাদের মির্জার অনুসারী শহীদ উল্যাহ রাসেলের নেতৃত্বে হামলা করে। খবর পেয়ে শাকিলের বাড়ি থেকে লোকজন এলে দু’গ্রুপের সংঘর্ষ বাধে।

এতে আহতরা হচ্ছেন- রাহাতের অনুসারী পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে করিম উদ্দিন শাকিল (২৪), তার ছোট ভাই কোরবান আলী রাকিব (২০) ও ৩ নম্বর ওয়ার্ডের গোলাম ছারওয়ারের ছেলে নূর মোহাম্মদ রাহীম (২৭) এবং কাদের মির্জা গ্রুপের পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে মো. ইউসুফ (৩০) ও ৩ নম্বর ওয়ার্ডের সফি উল্যাহর ছেলে শহীদ উল্যাহ রাসেল (৩২)।

আহতদের মধ্যে মো. ইউসুফকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বসুরহাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে এ ঘটনার পর উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কাদের মির্জার লোকজন বসুরহাট পৌরসভা কার্যালয়ে ও কাদের মির্জার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাতের লোকজন কেজিস্কুল এলাকায় অবস্থানের খবর পাওয়া গেছে। উভয় স্থানে তাদেরকে ছত্রভঙ্গ করতে কাজ করছে বলে পুলিশ জানায়।

প্রসঙ্গত, বসুরহাটের মেয়র কাদের মির্জার বিপরীতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও সেতুমন্ত্রীর ভাগ্নেরা একসঙ্গে হয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করছে।

ইতোমধ্যে দুই গ্রুপের সংঘর্ষে এক সাংবাদিকসহ দুইজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরও শতাধিক। সম্প্রতি কাদের মির্জা উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026
কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

June 22, 2026

Latest News

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa