Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার কান্দাহার বিমান বন্দরে তালেবানের রকেট হামলা, ফ্লাইট চলাচল বন্ধ
আন্তর্জাতিক স্লাইডার

কান্দাহার বিমান বন্দরে তালেবানের রকেট হামলা, ফ্লাইট চলাচল বন্ধ

By Hasan MajorAugust 1, 20213 Mins Read
কান্দাহার বিমান বন্দরে তালেবানের রকেট হামলা, ফ্লাইট চলাচল বন্ধ
আফগান সরকারি বাহিনী হেরাত শহরের পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানা গেছে।
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ শহর দখল করার জন্য সরকারি বাহিনীর সাথে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তালেবানের যোদ্ধারা। খবর বিবিসির।

হেরাত, লস্কর গাহ এবং কান্দাহার- এই তিনটি শহরে রবিবারও সংঘর্ষ অব্যাহত রয়েছে। কান্দাহারের বিমান বন্দরে রকেট হামলা চালিয়েছে তালেবান বাহিনী। এর পর বিমান চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

সেপ্টেম্বরের মধ্যে বিদেশি সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই তালেবান বাহিনী আফগানিস্তানের বিভিন্ন এলাকা, বিশেষ করে গ্রামাঞ্চল দখল করে নিচ্ছে।

ধারণা করা হচ্ছে, তালেবান ইতোমধ্যে দেশটির অর্ধেকেরও বেশি এলাকা দখল করে নিয়েছে। পাকিস্তান ও ইরানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত চৌকিও এখন তাদের নিয়ন্ত্রণে।

তবে এই তিনটি শহরের ভবিষ্যৎ শেষ পর্যন্ত কাদের হাতে চলে যায় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি বাহিনী কতক্ষণ শহর তিনটি ধরে রাখতে পারবে সেটাও অনিশ্চিত। আশঙ্কা করা হচ্ছে, শহরগুলোতে মানবিক সঙ্কটের সৃষ্টি হতে পারে।

খবর পাওয়া যাচ্ছে লস্কর গাহ শহরের ভেতরে রবিবার তীব্র লড়াই অব্যাহত রয়েছে। এর আগে শনিবার বিদ্রোহী যোদ্ধারা গভর্নরের অফিস থেকে মাত্র কয়েকশ মিটার দূরে অবস্থান করছিল কিন্তু রাত নামার পর তাদেরকে সেখান থেকে হটিয়ে দেয় আফগান সৈন্যরা।

যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তালেবানের অবস্থানের ওপর বিমান হামলা চালায় আফগানিস্তানের সরকারি বাহিনী। সরকারি সৈন্যরা দাবি করছে তারা বহু তালেবান যোদ্ধাকে হত্যা করেছে।

শহরের একজন বাসিন্দা হালিম করিমি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, “তালেবান আমাদের ক্ষমা করবে না, সরকার বোমা বোমা বর্ষণ থামাবে না।”

আফগানিস্তান থেকে বিবিসির সংবাদদাতা সেকান্দর কিরমানি বলছেন, এখন তালেবানের লক্ষ্য শহরগুলো দখল করা। সবচেয়ে নাজুক অবস্থার মধ্যে আছে হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ। সোশাল মিডিয়াতে তালেবানপন্থী অ্যাকাউন্টগুলো থেকে যেসব ভিডিও পোস্ট করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে তালেবান যোদ্ধারা শহরের কেন্দ্রে পৌঁছে গেছে।

কান্দাহার শহরের বিমান বন্দরে রবিবার ভোরের দিকে তালেবানের রকেট ছোঁড়ার পর সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। রকেটের আঘাতে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

কান্দাহারের একজন এমপি শনিবার বিবিসিকে বলেছেন, শহরটি তালেবানের হাতে চলে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন। ইতোমধ্যে হাজার হাজার বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

এমপি গুল আহমেদ কামিন বলেন, ঘণ্টায় ঘণ্টায় পরিস্থিতির অবনতি ঘটছে এবং গত ২০ বছরের ইতিহাসে শহরে এতো তীব্র লড়াই কখনো হয়নি।

তিনি বলেন, তালেবানের প্রধান টার্গেট এখন কান্দাহার শহর। এই শহরটিকে তারা আপাতত রাজধানী বানাতে চায়।

“কান্দাহার শহরের পতন ঘটলে এই অঞ্চলের আরো পাঁচটি অথবা ছয়টি প্রদেশও তালেবানের দখলে চলে যাবে,” বলেন মি. কামিন।

তিনি বলেন, তালেবানের যোদ্ধারা শহরের বিভিন্ন দিকে অবস্থান করছে। শহরে প্রচুর লোকজন থাকার কারণে সরকারি বাহিনী ভারী অস্ত্র ব্যবহার করতে পারবে না।

অর্থনৈতিকভাবে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর হেরাত রক্ষার জন্য সেখানে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। এর পর রবিবার সেখানকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল বলে জানা গেছে।

আফগান সৈন্যদের পাশাপাশি তালেবানবিরোধী নেতা ইসমাইল খানের নেতৃত্বে সাধারণ লোকজনও তালেবানের যোদ্ধাদের সাথে লড়াই করছে।

মানবিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে, তালেবানের আক্রমণ অব্যাহত থাকলে দেশটির বড় বড় শহরে খাদ্য ও পানির সঙ্কট দেখা দিতে পারে।

ইতোমধ্যেই বিভিন্ন ক্যাম্পে উদ্বাস্তু মানুষেরা গিয়ে আশ্রয় নিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

July 15, 2026
USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

July 15, 2026
সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

July 15, 2026

Latest News

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa