Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে বিনার আঞ্চলিক গবেষণা কেন্দ্রের সামনে উপজেলার টোক ইউনিয়নের বীর উজলী গ্রামের ২০ জন কৃষদের মাঝে এ চারা গাছ বিতরণ করা হয়।

কাপাসিয়ার কৃষকরা বিনামূল্যে পেলো ফলজ ও বনজ চারা গাছ

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) ‘‘গবষেণা কার্যক্রম শক্তশিালীকরণ”প্রকল্পে অর্থায়নে ও গাজীপুর বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ও পরমাণু কৃষি বিজ্ঞানী ড. মো. আবুল কালাম আজাদ।

বিনা গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদের সভাপতিত্ব ও পরীক্ষণ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার বিজ্ঞানী ড. মাহবুবুল আলম তরফদার, বিনা ময়মনসিংহের এসএসও ড. রেজা মোহাম্মদ ইমন এবং ড. মো. হাসানুজ্জামান।

এ সময় বক্তারা কৃষকদের স্বাস্থ্য সুরক্ষা তথা পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে ফলজ ও ঔষধি বিভিন্ন জাতের উদ্ভিদের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে, কৃষকরা বিনামূল্যে ফলজ ও ঔষধি চারা গাছ পেয়ে উচ্ছাস প্রকাশ করেন এবং তারা এগুলো যত্ন সহকারে উৎপাদনের আগ্রহ প্রকাশ করেন।

এ সময় বিনা গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা, কৃষক, বিভিন্ন মাধ্যমের স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা তথা পুষ্টির চাহিদা মেটানোর লক্ষ্যে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় । বিতরকৃত চারা গাছের মধ্যে ছিল বিনালেবু, বারি আম-৪, আম্রপালি, চায়না-৩ লিচু, আঠাবিহীন কাঁঠাল, বেল, ড্রাগন, আমড়া, লটকন, জাম্বুরা ও নিম।

গাজীপুরে দফায় দফায় ওষুধ কারখানা শ্রমিকদের রাস্তা অবরোধ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google