Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ার উপজেলার ‘পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’ স্থাপিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থেকে ছাড়পত্র পেয়েছেন আরো ইতালি ফেরত সাত প্রবাসী।

বুধবার (১ এপ্রিল) সকালে তারা ছাড়পত্র পেয়ে নিজ নিজ বাড়ি ফিরে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল সালাম।

ডা. আব্দুল সালাম জানান, সকালে তাদের ছাত্রপত্র দেওয়া হয়েছে। পরে তাদের দুটি প্রাইভেটকার, একটি অ্যান্বুলেন্স ও একটি সিএনজিচালিত অটোরিকশা করে বাড়িতে পাঠানো হয়।

বর্তমানে ওই হাসপাতাল কোয়ারেন্টাইনে আরো দুইজন রয়েছেন। তাদের মধ্যে একজন ফটোসাংবাদিক ও আরেকজন প্রবাসী। কোয়রেন্টাইন শেষে আগামী ৪ এপ্রিল তারা ছাড়পত্র পাবেন।

ছাড়পত্র প্রদানের সময় কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাভোকেট আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল সালাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৪ মার্চ রাতে মেঘডুবির ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্থাপিত কোয়ারেন্টাইনে ঢাকার শাহজালান বিমান বন্দর থেকে পাঠানো ৪৪ প্রবাসীকে রাখা হয়েছিল।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে পরদিন ১৫ মার্চ চারজনকে এবং এর পরেরদিন ১৬ মার্চ আরও চারজনকে অধিকতর পর্যবেক্ষণের জন্য ঢাকার উত্তরায় অবস্থিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়।

সেখানে, একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। বাকি সাতজনকে গত ১৮ মার্চ রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ‘পাবুর ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ স্থাপিত কোয়রেন্টাইনে পাঠানো হয়েছিল। কোয়ানটাইন শেষে আজ তারা বাড়ি ফিরে যান।

এদিকে, গত ৩০ মার্চ মেঘডুবি ২০ শয্য বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কোয়ান্টাইনে থাকা ইতালি ফেরত ৩৬ প্রবাসী কেয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরে গেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google