Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সিমেন্টবাহী একটি ট্রাক উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

সোমবার (১১ মে) সকালে কাপাসিয়া উপজেলার কবিরের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সকালে একটি সিমেন্টবাহী ট্রাক ত্রিমোহনী সনমানিয়া সড়কের কবিরের বাজার এলাকায় উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাকের দুইজন নিহত হন। আহত হন একজন।

ওসি আরও বলেন, ‘আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। এখনো হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google