Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় করোনার সংক্রমণ ঠেকাতে সব হাট-বাজার ও দোকানপাট সোমবার থেকে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। তবে জরুরি সেবা হিসেবে শুধু ওষুধের দোকান খোলা থাকবে।

সোমবার (২৭ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দোকান পাট বন্ধ রাখার জন্য গত শনিবার সন্ধ্যায় ইউএনও ইসমত আরা এক গণবিজ্ঞপ্তি জারি করেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর জেলার মধ্যে কাপাসিয়া উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি। উপজেলার বিভিন্ন ইউপির ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মহামারি ঠেকাতে উপজেলাধীন সব ইউপির ছোট-বড় হাটবাজারের সব দোকান ও সাপ্তাহিক হাট আগামী ২৭ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না  দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুধু ওষুধের দোকান প্রতিদিন সকাল ৯টা হতে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। পাড়া-মহল্লা ও বিভিন্ন রাস্তার মোড়, রাস্তার পাশের সব চা দোকান, মুদি দোকান বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হলো। সব ধরনের ইফতার সামগ্রী রাস্তার পাশে বা দোকানে বিক্রি না করার জন্য অনুরোধ করা হলো। এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নির্দেশনায় বলা হয়, কাপাসিয়া উপজেলার সব বাজারের শাকসবজি, মাছ, মাংস ও কাঁচামাল ব্যবসায়ীদের তালিকা সংশ্লিষ্ট বাজারের ইজারাদার বা পরিচালনা কমিটির মাধ্যমে ইউএনও’র কাছে জমা দিতে হবে। অনুমতি সাপেক্ষে তালিকাভুক্ত ব্যবসায়ীরা মোবাইল ভ্যানে (ভ্যান গাড়ি) প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাড়া-মহল্লায় ঘুরে শাক-সবজি, মাছ-মাংস ও কাঁচামাল বিক্রি করতে পারবেন। এমনকি কাপাসিয়ার সঙ্গে নৌপথে অন্য উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন করে নৌযানে যাত্রী ও পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google