Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাড়ল আরও একমাস
জাতীয়

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাড়ল আরও একমাস

By Bhuiyan Md Tomalজুলাই 17, 20232 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়ানো হয়েছে।

রবিবার (১৬ জুলাই) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আল মাহামুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙামাটির বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ রিপন মিয়া প্রমুখ।

কাপ্তাই হ্রদে মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে অন্যান্য বছরের মতো এবারও তিন মাস সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। গত ২০ এপ্রিল থেকে ১৯ জুলাই তিন মাস কার্পজাতীয় মাছ হ্রদে অবমুক্ত করা ও হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তুলতে এ নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসন। কিন্তু হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় সে নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়ে ১৯ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

সভায় বক্তারা বলেন বলেন, কাপ্তাই হ্রদে মাছ শিকার যখন বন্ধ করা হয়, তার চেয়েও বর্তমানে পানি কম। হ্রদে মাছের স্বাভাবিক বৃদ্ধির লক্ষ্যে আরও এক মাস নিষেধাজ্ঞা বৃদ্ধির সিদ্ধান্ত মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া জেলেদের জন্য বাড়তি এক মাসের খাদ্যশস্যের জন্য মন্ত্রণালয়কে জানানো হবে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটির ব্যবস্থাপক আশরাফুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় হ্রদের পানি দ্রুত শুকিয়ে গেছে। নিষেধাজ্ঞা দেওয়ার সময় যে পরিমাণ পানি ছিল, এখনও প্রায় তার কাছাকাছি পানির স্তর রয়েছে। তাই মাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য সভায় আরও এক মাস নিষেধাজ্ঞা বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়।’

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এ বছর বর্ষা মৌসুমে বৃষ্টি হচ্ছে না। তাই হ্রদের পানি বাড়ছে না। এ অবস্থায় সবার সঙ্গে আলোচনা করে নিষেধাজ্ঞার সময় বাড়িয়ে ১৯ আগস্ট পর্যন্ত করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে।’

ব্যালটের ভোট সিসি ক্যামেরায় মনিটরিং ইসির

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
বরাদ্দ

নবম পে-স্কেলের বরাদ্দ নিয়ে বড় সুখবর

জুন 9, 2026
গ্রেপ্তার

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

জুন 9, 2026
সম্মাননা দেওয়া হবে

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

জুন 9, 2026
Latest News
বরাদ্দ

নবম পে-স্কেলের বরাদ্দ নিয়ে বড় সুখবর

গ্রেপ্তার

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

সম্মাননা দেওয়া হবে

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে :স্বরাষ্ট্রমন্ত্রী

সই করেননি

রামিসা ধর্ষণ-হত্যা: পূর্ণাঙ্গ রায়ে সই বাকি, ডেথ রেফারেন্স যাচ্ছে হাইকোর্টে

উচ্ছেদ অভিযান

মাঠ-পার্ক দখল মুক্ত করতে সারা দেশে উচ্ছেদ অভিযান

বৃষ্টির আভাস

১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

কারিগরি

শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা

আসামি

হবিগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa