Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে এক পোশাকশ্রমিকের ওপর হাতুড়ি দিয়ে হামলার ঘটনায় মো. বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বুধবার রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

dmc-hosp

নিহতের পরিবার জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারখানা থেকে বের হওয়ার সময় একই প্রতিষ্ঠানের এক শ্রমিক পেছন দিক থেকে বিল্লাল হোসেনের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। আকস্মিক হামলায় তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

খবর পেয়ে স্বজনরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লাল হোসেন জামালপুর জেলার বকশীগঞ্জ থানার নতুন বাশকান্দা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি প্রয়াত বাচ্চু মিয়ার ছেলে এবং কর্মসূত্রে গাজীপুরের শ্রীপুর এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google