জুমবাংলা ডেস্ক: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আমরা সনদধারী শিক্ষার্থী তৈরি করতে চাই না। লেখাপড়া শেষে কেউ বেকার থাকবে, এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই না।

Advertisement

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এখনও সিংহভাগ শিক্ষার্থী লেখাপড়া করে। তাদের কর্মমুখী শিক্ষা নিশ্চিতে কারিকুলাম পরিবর্তন করতে চাই। যাতে তারা লেখাপড়া শেষে কাজ পায় ও স্বনির্ভর হতে পারে।

শনিবার রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, শিক্ষার্থীরা যাতে কর্মমুখী শিক্ষা গ্রহণ করার পর কর্মজীবনে প্রবেশ করতে পারেন, সেভাবে আমরা তৈরি করে দিতে চাই। সে জন্যই আমরা কর্মশালার আয়োজন করেছি।

শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে কাজ করছি বলেও জানান তিনি।

রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, অচিরেই এ কার্যক্রম শুরুর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই লক্ষ্যে কাজ চলছে।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান আরো উন্নত করা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের নিয়ে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, কর্মমুখী শিক্ষাগ্রহণ করার পর শিক্ষার্থীরা যাতে কর্মজীবনে প্রবেশ করতে পারেন, সেভাবে আমরা তৈরি করে দিতে চাই। সেজন্যই আমরা কর্মশালার আয়োজন করেছি। শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে কাজ করছি।

রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে দীপু মনি বলেন, অচিরেই এ কার্যক্রম শুরুর পদক্ষেপ নেয়া হচ্ছে। এ লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজগুলোর এমপিও’র ব্যাপারে কথা হচ্ছে। এনটিআরসির মাধ্যমে আগে কিছু নিয়োগ হয়েছিল, সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন। আরো কিছু এমপিওভুক্ত করেছি। বাকি যারা রয়েছে তাদের বিষয়েও সিদ্ধান্ত হবে। নতুন করে বেসরকারি কলেজে অনার্স কোর্স খোলার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই।

দীপু মনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো উপস্থিতির হার সন্তোষজনক নয়। উপস্থিতির হার বৃদ্ধিতে সরকার তৎপর রয়েছে।

শিক্ষামন্ত্রীর সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মশিউর রহমান, ডিন আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরীক্ষার সিলেবাস নিয়ে ফের যা বললেন শিক্ষামন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.