Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কালভার্ট নির্মাণে রডের বদলে বাঁশের ব্যবহার, কিছুই নেই অন্যটিতে!
বিভাগীয় সংবাদ

কালভার্ট নির্মাণে রডের বদলে বাঁশের ব্যবহার, কিছুই নেই অন্যটিতে!

By Sibbir OsmanJuly 5, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : কালভার্ট নির্মাণে যেখানে রড ব্যবহার করে ঢালাই করতে হয়, সেখানে রডের পরিবর্তে বাঁশের ফালি দিয়েই ঢালাই করার ঘটনা ঘটেছে।
কালভার্ট নির্মাণে রডের বদলে বাঁশের ব্যবহার, কিছুই নেই অন্যটিতে!

Advertisement

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গুদারবন্দ নামে একটি দুর্গম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় নির্মাণাধীন দুটি কালভার্টের একটিতে রডের বদলে বাঁশের ফালি ও আরেকটিকে ব্যবহার করা হয়নি কিছুই।

জানা গেছে, ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মোহাম্মাদ আলীর তত্ত্বাবধানে একটি কালভার্ট নির্মিত হচ্ছে। শুধু তিনিই নন, একই সড়কে আরেকটি প্রকল্পে একই রকম অনিয়ম করেছেন নারী ইউপি সদস্য রাশিদা বেগম। তবে এক্ষেত্রে মোহাম্মদ আলী বাঁশের ফালি ব্যবহার করলেও রাশিদা কোন কিছু না দিয়েই ঢালাই সম্পন্ন করেছেন!

শনিবার (৪ জুন) এমন দৃশ্যের ছবি তুলে বায়েজিদ আহমেদ নামে স্থানীয় এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। যা একএক করে ছড়িয়ে পড়ে। এরপরই তোলপাড় সৃষ্টি হয় জেলাজুড়ে, সেই ছবি ফেসবুকে পোস্ট করে নিন্দা ও প্রতিবাদ জানান অনেকেই।

বিষয়টি জানাজানি হওয়ায় খবর পেয়ে বিকেলেই ঘটনাস্থলে ছুটে যান ময়মনসিংহের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক একেএম গালিভ খান ও ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল সিদ্দিক। পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পান তারা।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গত অর্থবছরের বরাদ্দ থেকে আছিম পাটুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুটি প্রকল্পে সাড়ে তিন লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। দুই লাখ টাকা বরাদ্দে ইউপি সদস্য মোহাম্মদ আলীকে একটি এবং দেড় লাখ টাকা বরাদ্দের একটি প্রকল্পে ইউপি সদস্য রাশিদাকে দায়িত্ব হয়।

এ বিষয়ে ইউপি সচিব হাজেরা খাতুন জানান, প্রকল্পের কাজ চলাকালীন এলজিইডির তদারকি কর্মকর্তা ও আমার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তারা কাউকে কিছু না বলে ছুটির দিন শুক্রবার ঢালাই করেছেন।

ঘটনাস্থল থেকে ফিরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক একেএম গালিভ খান জানান, পরিদর্শনে গিয়ে বিষয়টি সত্যতা মিলেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa