নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা সফিপুর এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

কালিয়াকৈরে তাকওয়া পরিবহনে আগুন

Advertisement

জানা গেছে, চালক রাসেল মিয়া প্রতিদিনের মতো তাকওয়া পরিবহন চন্দ্রা থেকে গাজীপুরের যাত্রী বহন শেষে রাত এগারোটা দিকে সফিপুর ইবনে সিনা ফার্মাসিটিক্যাল পশ্চিম পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বন্ধ করে রেখে চলে যায়।

ভোর রাতে ৪-৫ জন যুবক পরিবহনে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। ততক্ষণে পরিবহনটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তার আগেই পরিবহনে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

কালিয়াকৈর অধীনস্থ মৌচাক পুলিশ ফাঁড়ি উপ পরিদশক (এস আই) সাইফুর রহমান মুন্সী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দুর্বৃত্তদের সনাক্ত করার ও আটক করার চেষ্টা চলছে।

আজ ও কাল নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google