Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :  গাজীপুরের কালিয়াকৈরে ৬টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বড়ইবাড়ী এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ অবৈধ ৬টি করাতকল উচ্ছেদ করে। উচ্ছেদ অভিযানে নেতৃত্বদেন কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) মো: আদনান চৌধুরী।

জানা যায়, উপজেলার কালিয়াকৈর ও কাঁচিঘাটা ফরেস্ট রেঞ্জের বিভিন্ন এলাকায় দেড় শতাধিক অবৈধ করাতকল রয়েছে। সরকারী বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপনে নিষেধাজ্ঞা থাকলেও এক শ্রেণির বনদস্যু সম্পুর্ণ অবৈধভাবে এসব করাতকল স্থাপন করে ফায়দা লুটছে। চোরাই পথে সংগ্রহ করা গজারীসহ সরকারী বনের বিভিন্ন কাঠ এসব করাতকলে চেরাই করা হয়। বিষয়টি সংশ্লিষ্ঠ উর্ধতন কর্মকর্তার নজরে আসলে কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন বোয়ালী বিটের বড়ইবাড়ী এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

কালিয়াকের ফরেস্ট রেঞ্জার মো: শহিদুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ করাতকল মালিকদের বিরুদ্ধে ঢ়ৎড় মোকদ্দমা দায়েরের প্রস্তুতি চলছে। আমাদের এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google