Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কালিয়াকৈরে রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালিয়াকৈরে রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

By rskaligonjnewsJuly 4, 20202 Mins Read

কালিয়াকৈরে রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর পৌর সভার চন্দ্রা থেকে বক্তারপুর পর্যন্ত রাস্তার সংস্কার কাজে নিম্নমানের ইট ও বালু ব্যবহারসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অল্প সময়ের মধ্যে রাস্তা নষ্ট হয়ে যাবে বলে ধারণা করেছে এলাকাবাসী। এদিকে নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা।

পৌরসভা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা থেকে বক্তারপুর রাস্তার ৩ হাজার ১০০ মিটার বিএমডিএফ কাজের ৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে রাস্তার কাজ চলছে। এরমধ্যে রাস্তাটি ৫৪০ মিটার ঢালাই কাজ ও ২ জাজার ৫৬০ মিটার কার্পেটিং কাজ হবে। পুরো রাস্তার মধ্যে ৭টি কালভার্টের কাজ রয়েছে। গত বছর সেপ্টম্বর মাসে কাজ শুরু হয় কিন্তু চলতি বছরে জুলাইয়ে মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখন পযর্ন্ত ৪০ ভাগ কাজ বাকি বয়েছে। বৃষ্টি হলে ভোগান্তির সীমা থাকে না ওই রাস্তায় চলাচলকারীদের।

ঠিকাদারি প্রতিষ্ঠান বিশাল এন্টারপ্রাইজের কাজের গাফলতির কারণে রাস্তার কাজ ধীরগতি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া রাস্তার দু-পাশে দুই ফুট বালু দিয়ে ভরাট করার কথা থাকলেও তাও হচ্ছে না বলে এলাকাবাসী জানায়। পূর্বের  রাস্তার পুরাতন ইট ও নিম্নমানের ইট বালু দিয়ে কাজ করার অভিযোগ রয়েছে।

গাড়ি চালক বেলাল মিয়া জানান, রাস্তায় দুই নম্বর ইট বালু দিয়ে কাজ চলছে। এই রাস্তা বেশি দিন টিকবে না।

ঠিকাদার প্রতিষ্ঠান বিশাল এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. হোসেন আলী জানান, ভাল কাজ হয়েছে। আর রাস্তায় যদি দুই নম্বর ইট থাকে তাহলে সরিয়ে ফেলবো। আপনার নিউজ করার দরকার নেই।

কালিয়াকৈর পৌরসভার নিবার্হী প্রকৌশলি হরিপদ রায় জানান, রাস্তার কাজ খারাপ করার কোনো সুযোগ নেই। আর আধলা ইট যদি ভাল হয় তাহলে চলবে সমস্যা নেই। দুই নম্বর ইট দিয়ে রাস্তায় কাজ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে নিদিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে ঠিকাদার সময় চাইলে তাকে সময় বাড়িয়ে দেয়া হবে।

কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান জানান, রাস্তায় নিম্নমানের কাজ হলে কাজের বিল দেয়া হবে না। ঠিকাদারকে কোন ছাড় নয়।

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa