Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: আইএফআইসি ব্যাংক নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ মনোনীত হয়েছেন সাংবাদিক ইজাজ আহমেদ মিলন। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা সাহিত্য ‘১৯৭১ বিধ্বস্ত বাড়িয়ায় শুধুই লাশ এবং’ গ্রন্থের জন্য মনোনীত হন। তিনি দৈনিক সমকাল গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

ইজাজ আহমেদ মিলন ছাড়াও কথাসাহিত্যে ‘তিমিরযাত্রা’ গ্রন্থের জন্য মোজাফ্ফর হোসেন, প্রবন্ধ-গবেষণায় ‘চলচ্চিত্রনামা’ গ্রন্থের জন্য মাসুদ পারভেজ এবং শিশু-কিশোর সাহিত্যে ‘স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিল’ গ্রন্থের জন্য রণজিৎ সরকার পুরস্কার পাচ্ছেন।

সোমবার (১৪ জুন) বিকেলে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক ইজাজ আহমেদ মিলন। এরআগে গত শুক্রবার (১১ জুন) বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক রেজওয়ানুল কামাল চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলেও তিনি জানান।

ইজাজ আহমেদ মিলন জানান, আগামী ১৮ জুন সন্ধ্যা ৭টায় এক অনলাইন অনুষ্ঠানে সাহিত্যের চারটি শাখায় আইএফআইসি ব্যাংক নিবেদিত কালি ও কলম তরুণ কবি লেখক পুরস্কার ২০২০ দেওয়া হবে। এ আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ এবং পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পবিত্র সরকার। এতে আরও বক্তব্য রাখবেন কালি ও কলমের প্রকাশক আবুল খায়ের। অনলাইন আয়োজনে সংগীত পরিবেশন করবেন অদিতি মহসিন।

জানা গেছে, সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম বাংলাদেশের নবীন কবি ও লেখকদের সাহিত্যের সৃজনধারায় গতি সঞ্চারের উদ্দেশ্যে ২০০৮ সাল থেকে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ দিয়ে আসছে। পাঁচটি ক্ষেত্রে এ পর্যন্ত ৪৩ জন কবি ও লেখক এ পুরস্কার পেয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google