Advertisement

রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জামিনে মুক্তি লাভে শনিবার বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া নয়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

৬নং ওয়ার্ড সর্বস্তরের জনগণ আয়োজিত সভায় সভাপতিত্বে করেন ওই ওয়ার্ড আ’লীগের সভাপতি প্রহল্লাদ চন্দ্র ঘোষ। সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আ’লীগ নেতা আজগর আলী, ফারুক শেখ, সাব্বির হোসেন সামাউন, জহিরুল ইসলাম, লোকমান হোসেন পনির, বিবেকানন্দ দাস, রুহুল আমিন, জোবায়ের হোসেন রনি, মুঞ্জুর হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভা থেকে উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পৌরসভা ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষকে ব্যবসায়ী কৃষ্ণ হত্যা মামলার সন্দেহভাজন আসামী হিসেবে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে যায়। গত বৃহস্পতিবার ২১ নভেম্বর তিনি হাই কোর্ট থেকে জামিন লাভ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google