নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এস. এম ইমাম রাজী টুলুর সাথে কালীগঞ্জ উপজেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জে নব যোগদানকৃত ইউএনও'র সাথে গণমাধ্যম কর্মীদের মত বিনিময়

Advertisement

সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষ এ সভা অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা বক্তব্য রাখেন। এ সময় সাংবাদিক নেতারা উপজেলার সকল ভালো কাজে ইউএনওকে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ইউএনও উপস্থিত সকল গণমাধ্যম কর্মীদের কাছে কালীগঞ্জের সার্বিক উন্নয়নে সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় উপজেলার বিভিন্ন সংগঠনের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

গাজীপুরে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google