Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কালীগঞ্জে উপ-নির্বাচনের ভোট কাল : ভোটারদের মুখে মুখে নৌকা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালীগঞ্জে উপ-নির্বাচনের ভোট কাল : ভোটারদের মুখে মুখে নৌকা

By rskaligonjnewsOctober 19, 2020Updated:October 19, 20203 Mins Read

কালীগঞ্জে উপ-নির্বাচনের ভোট কাল : ভোটারদের মুখে মুখে নৌকা

Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে নাগরী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আগামীকাল (২০ অক্টোবর) ভোট গ্রহন। আর এই উপ-নির্বাচনকে ঘিরে উপজেলা নির্বাচন অফিস ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোট গ্রহনকে কেন্দ্র করে ওই ইউনিয়নের উৎসবের আমেজ বিরাজ করছে। সবর হয়ে আছে প্রতিটি ওয়ার্ড, গ্রাম ও পাড়া-মহল্লা। তবে ভোটারদের মুখে মুখে উন্নয়নের মার্কা নৌকার কথাই বেশি শোনা যাচ্ছে। উন্নয়নের জোয়ারে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী অলিউল ইসলাম অলি নৌকা ভাসিয়ে, বিরোধী দলীয় চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিমের ধানের শীষকে ডুবাতে চান।

স্থানীয় সিভিল ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, অবাধ ও শান্তিপূর্ন করতে তাদের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে ওই ইউনিয়নের ৩টি পয়েন্টে চেক পোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া নির্বাচনী এলাকায় পুলিশের ৪টি মোবাইল টিম কাজ করছে। ইউনিয়নের ১৪টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে ২৭ জন করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত থাকবেন। প্রতিকেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়াও নির্বাচনী এলাকায় ২ প্লাটুন র‌্যাব ও ২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। সব মিলিয়ে উপ-নির্বাচনকে ঘিরে ওই ইউনিয়ন থাকবে নিরাপত্তার চাঁদরে ঢাকা।

কালীগঞ্জে উপ-নির্বাচনের ভোট কাল : ভোটারদের মুখে মুখে নৌকা

স্থানীয় ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার নাগরী ইউনিয়নটি খ্রিস্টান অধ্যুসিত এলাকা হিসেবে ওই ইউনিয়নটি ধরা হয় নৌকার ভোট ব্যাংক। ওই ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের অলিউল ইসলাম অলি (নৌকা), বিএনপির আব্দুর রহিম (ধানের শীষ), স্বতন্ত্র এ্যাড. সিরাজ মোড়ল (চশমা), মো. মুজিবুর রহমান (আনারস), সাখাওয়াত হোসেন মামুন (ঘোড়া) ও মো. মোজাম্মেল হক কাকন (মোটরসাইকেল) প্রতিদ্ব›দ্বীতা করছেন। ৬ জন প্রার্থী ৩০ হাজার ৮৭ জন ভোটারের দৃষ্টি কাড়তে তাদের এই প্রতিযোগীতা। তবে প্রথমেই তারা ১৪ হাজার ৯০৮ জন মহিলা ভোটারের মন জয় করতে চান। এছাড়াও ওই ইউনিয়নে ১৫ হাজার ১৭৯ জন পুরুষ ভোটার রয়েছে।

সরেজমিনে ওই ইউনিয়নের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, উন্নয়নের মার্কা হিসেবে তারা নৌকাতেই তাদের আস্থা রাখছেন। এগিয়েও রাখছেন নৌকাকেই। সেই হিসেবে আওয়ামী লীগের প্রার্থী অলিউল ইসলাম অলির নৌকা সবার মুখে মুখে। উন্নয়নের জোয়ারে অলি সমর্থকরা নৌকা ভাসিয়ে রহিমের ধানের শীষকে ডুবাতে চায়।

উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা ফারিজা নূর জানান, ওইদিন পুরো জেলার মধ্যে একমাত্র নাগরী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই জেলার সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু এই নির্বাচন। নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহনযোগ্য করতে তাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন আছে বলেও জানান ওই কর্মকর্তা।

উল্লেখ্য, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির মিয়া চলতি বছরের ২৫ ফেব্রæয়ারী চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর ওই ইউনিয়নে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে ২০১৬ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল কাদির মিয়া নির্বাচিত হন।

কালীগঞ্জে উপ-নির্বাচনের ভোট কাল : ভোটারদের মুখে মুখে নৌকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa