Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি পেল ৬৪ জন শিক্ষার্থী। শনিবার সকালে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের উদ্যোগে উপজেলায় এসএসসি/দাখিল ও জেএসসি/জেডিসি’র কৃতি মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে এ বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।

উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ডাঃ ওয়াদুদুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, বৃত্তি প্রকল্পের উপদেষ্ঠা ইঞ্জিনিয়ার মনির উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. নাবিউল ইসলাম খান, সদস্য মাসুদুর রহমান, হাসমত দীনা, আশরাফুল ইসলাম খান, জাহিদুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পটি ২০০৯ সাল থেকে আনুষ্ঠানিকভাবে কালীগঞ্জে কৃতি মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান শুরু করেন। এ প্রকল্পের আওতায় ২০১৯ সালে এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের দশ হাজার টাকা এবং জেএসসি/জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সাত হাজার টাকা করে মোট ৬৪ জন কৃতি মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন মোট ৪ লক্ষ ঊনসত্তর হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রাপ্তদের মধ্যে এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭ জন ও জেএসসি/জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৭ জন।

এছাড়া ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের পক্ষ থেকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বাঘুন এম ইউ আলিয়া মাদ্রাসাকে খেলাধুলা ও শরীর চর্চার জন্য ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google