Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : সারা বিশ্বের মতো কোভিড-১৯ বাংলাদেশেও মহামারী আকার ধারণ করেছে। আর দেশের করোনা ভাইরাস সংক্রমনে বর্তমান পরিস্থিতিতে সারাদেশের মতো গাজীপুরের কালীগঞ্জেও কৃষকের পাশে দাঁড়িয়েছে স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক না পাওয়ায় বর্তমানে ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরাই কৃষকদের ভরসা। আর তাই কৃষকের ধান কাটা, বাড়ি নেওয়া ও মাড়াই সবই করছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে উপজেলার বক্তারপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অঝর রিচার্ড গমেজের নেতৃত্বে ধান কাটা শুরু হয়। তারা ২০/২৫ জন ছাত্রলীগ নেতা কয়েকটি দলে বিভক্তি হয়ে ওই ইউনিয়নের জয়রামবের গ্রামের কৃষক সাগর কোড়াইয়া, সত্ব কোড়াইয়া, ফ্রান্সিস গমেজসহ বেশ কয়েকজন অসহায় কৃষেকের ধান কেটে ঘরে তুলে দেন।

জানা গেছে, করোনায় শ্রমিক ও অর্থ সংকটে পাকা ধান ঘরে তোলা নিয়ে জয়রামবের গ্রামের কৃষকরা চরম দুশ্চিন্তায় ছিলেন। আর সেই মূহুর্তে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ছাত্রলীগ নেতা অঝর রিচার্ড গমেজের নেতৃত্বে জয় রিবেরু, রেনার্ট কোড়াইয়া, অলড্রিং কোড়াইয়াসহ অন্যরা উপস্থিত হন। তবে দেশের এই সংকটময় মূহুর্তে বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে কৃষকদের পাশে দাঁড়াতে পেরে ছাত্রলীগ নেতা অঝর রিচার্ড গমেজ যেমন খুশি, তেমনি ধান কেটে দেওয়ায় খুশি এলাকাবাসী ও কৃষকরাও।

বক্তারপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অঝর রিচার্ড গমেজ বলেন, করোনা পরিস্থিতির কারণে কালীগঞ্জে শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় নিজ জমির পাকা ধান কাটতে পারছেনা কৃষক। তাই সকাল থেকে ওই ইউনিয়নের জয়রামবের গ্রামের গ্রামের ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে ধান কাটতে সহযোগীতা করছি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google