নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে কৃষক-কৃষাণীদের নিয়ে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের খৈকড়া ব্লকের পৈলানপুর গ্রামে ২০২৩-২০২৪ অর্থ বছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা

Advertisement

কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ আশীষ কুমার কর ও গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদসঞ্জয় কুমার পাল।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য কাজী রিপন, খৈকড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহিন মিয়া ও কৃষক আবুল বাশার প্রমুখ।

এ সময় স্থানীয় শতাধীক কৃষক-কৃষাণী, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

গবেষণা ছাড়া খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আসত না: রুমানা আলী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google