Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের পর এবার কৃষকের ধান কেটে দিলেন উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত যুবলীগ নেতাকর্মীরা ধান কেটে বাড়ি পৌঁছে তা মাড়াই করে দেন।

এর আগে কালীগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা স্থানীয় কৃষকদের ধান কেটে বাড়ি নিয়ে মাড়াই করে দেন। যা এখনও অব্যাহত রয়েছে।

জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণরোধে কালীগঞ্জে চলা লকডাউনে অনেকটাই বিপর্যস্ত উপজেলার স্বল্প আয়ের মানুষ। এ অবস্থায় সারাদেশের মতো এ উপজেলায়ও বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। ধান কাটতে শ্রমিক না পেয়ে বিপাকে পড়েছেন এখানকার কৃষকরা। শ্রমিকের অভাবে ক্ষেতের পাকা ধান কাটতে না পারায় বাহাদুরসাদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ভূঁইয়াব গ্রামের কৃষক করিম মিয়া ও সাহিন শেখসহ অনেকেই বিপাকে পড়েন।

তাদের দুর্ভোগের কথা শুনে ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ খাঁন নেতাকর্মীদের নিয়ে কৃষকের দুই বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে মাড়াই করে দেন। যুবলীগের নেতাকর্মীদের উৎসাহ দিতে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল।

বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি ঈসমাইল শেখ জানান, উপজেলা আওয়ামী যুবলীগের নির্দেশে কৃষকদের ধান কাটায় সহযোগিতা করে বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগ। দুর্যোগে সব সময়ই যুবলীগ নেতা-কর্মী কৃষকের পাশে থাকবে। এমনিভাবে যদি প্রত্যেকে একে অন্যের সমস্যায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারলে দেশ আরও অনেক এগিয়ে যাবে।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী-হারুন-রশিদ টিপু জানানা, কালীগঞ্জের শান্তিকন্যা সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি‘র নির্দেশনায় আমরা স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা কৃষকের পাশে আছি এবং থাকবো। কৃষকদের ধান কাটা শেষ হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে বলেও জানান যুবলীগের ওই নোত।     

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google