Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ‘‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’’ প্রতিপাদ্যে সারাদেশে চতুর্থবারের মতো গাজীপুরের কালীগঞ্জেও পালিত হলো জাতীয় ভোটার দিবস। বুধবার (২ মার্চ) বিকেলে নানা অনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামানের সভাপতিত্বে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলার শাখার সমন্বয়কারী জেসমিন বেগম প্রমুখ।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমীনসহ এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক, সুধি সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google