Advertisement

নিজস্ব প্রতিবেদক,, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা-ভৈরব রেলওয়ে সড়কের আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে বালীগাঁও ফকিরবাড়ি এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম।

এসআই শাহ আলম জানান, ঢাকা-ভৈরব রেল সড়কে কালীগঞ্জের বালীগাঁও ফকিরবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছ। রাতে কোন এক সময় ভৈরবগামী অজ্ঞাত কোন ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের দেহ কয়েকটি টুকরো হয়ে গেছে। নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৬৫ বছর। মরদেহ উদ্ধার করে নরসিংদী মর্গে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google