নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে যুব সমাজ এবং স্থানীয় প্রশাসনের করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জে ডরপের তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে আলোচনা সভা

Advertisement

সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ইয়ুথ ফোরাম ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়রের (ডরপ) যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম ইমাম রাজী টুলু।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম মনজুর-এ-এলাহীর সভাপতিত্বে ও ডরপের প্রোগ্রাম কো-অডিনেটর রুবিনা ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন।

এ সময় যুব ফোরাম, মা সংসদ, সুশীল সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, ডরপের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অবশেষে ডিসি হলেন সেই নাফিসা আরেফিন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google