Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কালীগঞ্জে ডিশ ব্যবসায়ী ও কর্মচারীকে পেটালো যুবলীগ নেতা, আহত ৫
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালীগঞ্জে ডিশ ব্যবসায়ী ও কর্মচারীকে পেটালো যুবলীগ নেতা, আহত ৫

By rskaligonjnewsApril 13, 2020Updated:April 13, 20202 Mins Read

কালীগঞ্জে ডিশ ব্যবসায়ী ও কর্মচারীকে পেটালো যুবলীগ নেতা, আহত ৫

Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও পশ্চিম পাড়া এলাকায় ডিশের ছিড়ে যাওয়া লাইন মেরামত করতে গিয়ে দুই কর্মচারী স্থানীয় যুবলীগ নেতার প্রহারের শিকার হন। ঘটনার প্রতিবাদ করতে গিয়ে ডিশ ব্যবসায়ীও দুই যুবলীগ নেতার নেতৃত্বে হামলার শিকার হন। এছাড়াও আরো ৩ জন আহত হয়। এ ঘটনায় রাতে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে কালীগঞ্জ ক্যাবল নেটওয়ার্কের সত্ত¡াধীকারী মো. সালাউদ্দিন আহমেদ বাদী হয়ে থানায় একটি মামলা (নং ৬) দায়ের করেন।

সোমবার সকালে হামলা ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক।

অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ এপ্রিল) কালীগঞ্জ ক্যাবল নেটওয়ার্কের ডিশ লাইনের সাময়িক সমস্যা সৃষ্টি হলে লাইন বন্ধ হয়ে যায়। পরে সেই লাইন মেরামত করতে আব্দুল খালেক, সোহেল রানা ও শাহিন নামের ৩ লাইনম্যান ঘটনাস্থলে যায়। এ সময় কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শুক্কুর আলী ও সাধারন সম্পাদক মোমেন পাঠানের নেতৃত্বে তাদের সহযোগীরা লাইনম্যানদের অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। প্রতিবাদ করলে ওই দুই যুবলীগ নেতা ও তাদের সহযোগীরা লাইনম্যানদের উপর ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করে। লাইনম্যানরা ফিরে এসে বিষয়টি ডিশ মালিক সালাউদ্দিন আহমেদকে অবগত করে। পরে তিনি তাদের নিয়ে থানায় গিয়ে অভিযোগ করেন।

কালীগঞ্জে ডিশ ব্যবসায়ী ও কর্মচারীকে পেটালো যুবলীগ নেতা, আহত ৫

থানায় গিয়ে অভিযোগের কথা শুনে ওই দুই যুবলীগ নেতার নেতৃত্বে ১৫/২০ জন বখাটে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কালীগঞ্জ ক্যাবল নেটওয়ার্কে প্রবেশ করে ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদকে মারধর করে। এ সময় হামলায় ডিশ ব্যবসায়ী গুরুতর আহত হয়। পরে বখাটেরা ডিশের অফিস রুমে গিয়ে বিভিন্ন মেশিন, যন্ত্রপাতি ও অফিসের ৮টি থাই গøাসের জানালা ভাঙচুর করে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি করে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় অফিসের পাশে ডিস কর্মচারী শাহীনের বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর করে। শাহীনের বসত ঘরের টিনের বেড়া, ফ্রিজ, ডেসিং টেবিল, সুকেজসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এখানে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। ঘটনার সময় শাহীনের বউ পারুল আক্তার হামলাকারীদের বাঁধা দিতে গেলে তাকেও মারধর করে আহত করা হয়।

এই ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক বলেন, অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কালীগঞ্জে ডিশ ব্যবসায়ী ও কর্মচারীকে পেটালো যুবলীগ নেতা, আহত ৫

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

July 1, 2026
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026

Latest News

Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa