Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কালীগঞ্জে ধান কাটা, বাড়ি নেওয়া, মাড়াই সবই করছে ছাত্রলীগ !
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালীগঞ্জে ধান কাটা, বাড়ি নেওয়া, মাড়াই সবই করছে ছাত্রলীগ !

By rskaligonjnewsApril 21, 2020Updated:April 21, 20202 Mins Read

কালীগঞ্জে ধান কাটা, বাড়ি নেওয়া, মাড়াই সবই করছে ছাত্রলীগ !

Advertisement
নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: সারা বিশ্বের মতো কোভিড-১৯ বাংলাদেশেও মহামারী আকার ধারণ করেছে। আর দেশের করোনা ভাইরাস সংক্রমনে বর্তমান পরিস্থিতিতে সারাদেশের মতো গাজীপুরের কালীগঞ্জেও কৃষকের পাশে দাঁড়িয়েছে স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক না পাওয়ায় বর্তমানে ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরাই কৃষকদের ভরসা। আর তাই কৃষকের ধান কাটা, বাড়ি নেওয়া ও মাড়াই সবই করছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ধান কাটা শুরু হয়। তবে দেশের এই সংকটময় মূহুর্তে বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে কৃষকদের পাশে দাঁড়াতে পেরে ছাত্রলীগ যেমন খুশি, তেমনি ধান কেটে দেওয়ায় খুশি এলাকাবাসী ও কৃষকরাও।

কালীগঞ্জ পৌর এলাকার বড়নগর গ্রামের কৃষক কামাল হোসেন বলেন, ধান কাটার সময় সাধারণত ৪‘শ থেকে ৫‘শ টাকা পারিশ্রমিকে শ্রমিক পাওয়া যেত। করোনা পরিস্থিতিতে এক হাজার টাকায়ও শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাই পাকা ধান নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু আমাদের এই সংকটময় মূহুর্তে বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে বাড়ি নিয়ে তা মাড়াই করে দিচ্ছে। একই কথা বললেন, পৌর এলাকার চান্দাইয়া গ্রামের কৃষক রাধে শ্যাম দাস।

কালীগঞ্জে ধান কাটা, বাড়ি নেওয়া, মাড়াই সবই করছে ছাত্রলীগ !

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ বলেন, ধান রোপন ও ধান কাটার সময় কৃষকরা এক ধরনের শ্রমিক সংকটে ভোগেন। করোনা পরিস্থিতিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা এভাবে কৃষকদের পাশে দাঁড়িয়ে। শান্তিকন্যার মেহের আফরোজ চুমকি এমপি’র নির্দেশনায় ছাত্রলীগ ধান কাটছে, মাথায় করে বাড়ি নিচ্ছে আবার মাড়াই করছে এটাই বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ।

পৌর ছাত্রলীগের সভাপতি আলী-আল-রাফু অমিত বলেন, করোনা পরিস্থিতির কারণে কালীগঞ্জে শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় নিজ জমির পাকা ধান কাটতে পারছেনা কৃষক। তাই সকাল থেকে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে ধান কাটতে সহযোগীতা করছি। এ কার্যক্রম কৃষকরা ধান ঘরে তোলা পর্যন্ত চলবে বলেও জানান ওই ছাত্রলীগ নেতা।

কালীগঞ্জে ধান কাটা, বাড়ি নেওয়া, মাড়াই সবই করছে ছাত্রলীগ !

উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা ও সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংদদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, কালীগঞ্জের মাটি ও মানুষের নেত্রী শান্তি কন্যা মেহের আফরোজ চুমকি এমপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী উপজেলার অন্তর্গত সকল সাংগঠনিক ইউনিট এবং কর্মী সমর্থকরা নিজ নিজ এলাকায় কৃষকদের ধান কাটা, বাড়ি নেওয়া ও মাড়াই করায় সহযোগিতা করছে।

 বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেন, বাংলাদেশের সকল সংকটেই ছাত্রলীগ এগিয়ে এসেছে। আর এ দেশের ইতিহাস সে কথাই বলে। দেশের এই করোনা মহামারীতে স্থানীয় কৃষকদের সহযোগিতায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীরা এগিয়ে আসছে যা আমাদের আশার আলো দেখায়।

কালীগঞ্জে ধান কাটা, বাড়ি নেওয়া, মাড়াই সবই করছে ছাত্রলীগ !

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa