Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কালীগঞ্জে নতুন ওসি একেএম মিজানুল হক মিজান
গাজীপুর বিভাগীয় সংবাদ

কালীগঞ্জে নতুন ওসি একেএম মিজানুল হক মিজান

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 18, 2019Updated:September 18, 20192 Mins Read

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে এ কে এম মিজানুল হক দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর মিয়ার স্থলাভিষিক্ত হলেন।

কালীগঞ্জে নতুন ওসি একেএম মিজানুল হক মিজান
ওসি এ কে এম মিজানুল হক

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দায়িত্ব গ্রহণের বিষয়টি ওসি এ কে এম মিজানুল হক নিজেই নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে তিনি কালীগঞ্জ থানার দায়িত্ব গ্রহণ করেন।

অন্যদিকে কালীগঞ্জ থানার সাবেক ওসি মো. আবুবকরকে গাজীপুর পুলিশ লাইনে বদলি করা হয়েছে। বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। তবে এটা নিয়মতান্ত্রিক বদলি বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

পরিদর্শক এ কে এম মিজানুল হক মিজান সর্বশেষ টাঙ্গাইলের মির্জাপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

Advertisement

জানা গেছে, ১৯৭৫ সালে তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় জন্ম গ্রহণ করেন। ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীর বহিরাগত ক্যাডেট ‘উপ পরিদর্শক (এসআই)’ হিসেবে এ কে এম মিজানুল হক মিজান চাকরিতে যোগদান করেন। পুলিশের ‘উপ পরিদর্শক (এসআই)’ হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন টাঙ্গাইলের মির্জাপুর থানায়। পরবর্তী সময়ে একই জেলার কালিহাতি, ঘাটাইল এবং গাজীপুর জেলার জয়দেবপুর ও কালিয়াকৈর থানায় দায়িত্ব পালন করেন। এরপর আবারো টাঙ্গাইলের কালিহাতি থানায় এবং সর্বশেষ মির্জাপুর থানায় এস.আই হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০০৯ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে দায়িত্ব পালন করেন।

২০১০ সালে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন শেষে দেশে ফেরার পর পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক হিসেবে সুনামগঞ্জ সদর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে একই জেলার মধ্যনগর ও জামালগঞ্জ থানায় এবং মানিকগঞ্জের গোলড়া এবং ভৈরব হাইওয়ে থানার ওসি’র দায়িত্ব পালন করেন।

সর্বশেষ গত ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর অফিসার ইনচার্জ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুর থানায় যোগদান করেন। এরপর চলতি বছরের ২০ জুলাই টাঙ্গাইল সদর, কালীহাতি, গোপালপু এবং মির্জাপুর থানার ওসিকে একযোগে বদলি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে ওসি এ কে এম মিজানুল হক মিজান টাঙ্গাইল জেলায় একজন নিষ্ঠাবান পুলিশ অফিসার হিসেবে পরিচিত ছিলেন। তিনি কবি, সাহিত্যিক ও লেখক হিসেবেও পরিচিত।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa