Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে করোনায় নতুন করে আরও ৬ জন আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ১ মাসের এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছে। এ উপজেলায় মোট ১৩৮১ জনের নমুনা পরীক্ষায় ১৬১ জন নারী-পুরুষের শরীরে করোনায়ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তবে ইতিমধ্যে আক্রান্তদের থেকে ১১০ জন করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

সোমবার (৮ জুন) বিকেলে ঢাকার আইইডিসিআর থেকে পাওয়া প্রতিবেদনে এ উপজেলায় নতুন আরও ৬ জন আক্রান্তের খরর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে কালীগঞ্জ পৌরসভায় ৩ জন ও উপজেলার বক্তারপুর ইউনিয়নে ৩ জন।

শিশু মৃত্যু ও নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ।

ছাদেকুর রহমান জানান, এই পর্যন্ত এ উপজেলায় মোট ১৬১ জন নারী-পুরুষ করোনায়ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশন থেকে ১১০ জন সুস্থ্য হয়েছেন। তবে এ উপজেলার এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে কোন শিশুর মৃত্যু হলো।তার বাড়ী উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামে।

ওই কর্মকর্তা আরো জানান, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ইউনিয়নের সাতটি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ১৩৮১ জন নারী-পুরুষের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google