প্রতীকী ছবি
Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে আকলিমা বেগম (৬২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রাম থেকে ওই নারী মরদেহ উদ্ধার করে পুলিশ পরে দুপুরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুুল হক।

উদ্ধারকৃত আকলিমা দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। তিনি দীর্ঘদিন শরীরের নানা রোগী ভোগছিলেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম-১ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার দিবাগত রাতে প্রতিদিনের মত খাওয়া-দাওয়া সেরে আবলিমা নিজের ঘরে ঘুমাতে যায়। সকালে অনেক বেলা হলেও ঘরের দরজা না খোলায় ডাকাডাকি করে। এক পর্যায়ে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আড়ার সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশের ধারণা অনেক দিন অসুস্থ্য থাকার যন্ত্রণায় তিনি আত্মহত্যা করে থাকতে পারে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google