নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এতে ৩ ব্যবসায়ির কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কালীগঞ্জে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত, ৩ ব্যবসায়ির অর্থদন্ড

Advertisement

রোববার (৩ মার্চ) দুপুরে আসন্ন রমজান উপলক্ষে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কালীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

ভ্রাম্যমান আদালদতর বিচারকব, আসন্ন রমজান উপলক্ষে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে দুপুরে কালীগঞ্জ বাজারে অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজারের ব্যবসায়ি আনন্দ চন্দ্র দাস সুমনকে ১ হাজার ও রতন চন্দ্র সাহাকে ১০ হাজার এবং ধূমপান ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণ আইনে প্রদীপ সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারের তিনজন ব্যবসায়িকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

রঙ্গীন ফুলকপিতে প্রথমবারেই কৃষক আলী হোসেনের বাজিমাত!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google