Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে বিএনপি কর্তৃক কটূক্তির প্রতিবাদে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ জুন (সোমবার) বিকেলে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার স্লুইসগেট এলাকায় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে তুমলিয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে বঙ্গবন্ধু বাজার আওয়ামী লীগের অফিসের সামনে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এই সময় তুমলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান বজলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন শ্যামল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান, তুমলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফী সোহেল খান, সাধারণ সম্পাদক শরীফ হাসানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google