Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: দেশে বিদ্যমান করোনা ভাইরাস পরিস্থিতিতে খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ২ হাজার কৃষককে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (০১ জুন) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বীজ বিতরণ করা হয়।

অতিথি হিসেবে এ বীজ বিতরণ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, করোনা পরবর্তী খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ‘‘এক ইঞ্চি কৃষি জমিও ফাঁকা রাখা যাবে না’’ উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের সহযোগিতায় ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে এ সবজি বীজ বিতরণ করা হয়। বিতরণকৃত সবজি বীজের মধ্যে ছিল- ঢেঁড়স, পুঁইশাক ও ডাটা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে ও  উপজেলা কৃষি কর্মকর্তা আবু নাদির সিদ্দিকীর পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মো. মাকসুদ-উল-আলম খান মাসুদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা এইচ.এম আবুবকর চৌধূরী, এস.এম রবিন হোসেন, মো. কামরুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, এসএপিপিও মো. আখতারুজ্জামান, উপ- সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google