Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে শেখ রাশেল জাতীয়য় শিশু-কিশোর পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া বিপুর ব্যাক্তিগত উদ্যোগে ১০৬টি কর্মহীন পরিবারকে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। বুধবার (২২ এপ্রিল) বিকেলে ওই নেতা পৌরসভার ৫নং ওয়ার্ড বালীগাঁও গ্রামের ১০৬টি পরিবারকে এ খাদ্য সহায়তা তাদের পৌঁছে দেন

বিশ্বব্যাপী কোভিড১৯ বাংলাদেশেও মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশ সরকারের নির্দশনা মেনে যারা ঘরে রয়েছে সেই সব কর্মহীন মানুষগুলোর সহায়তায় সরকারের পাশাপশি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে কেউ কেউ আবার ব্যাক্তি উদ্যোগেও এগিয়ে এসেছেন। তেমনি শেখ রাশেল জাতীয়য় শিশু-কিশোর পরিষদের নেতা গোলাম কিবরিয়া বিপুও এগিয়ে এসেছেন স্থানীয় কর্মহীন পরিবারগুলোর সহায়তায়।

তিনি তার নিজেদের অবস্থানে থেকে গ্রামের দরিদ্র কর্মহীন ১০৬টি পরিবারকে দিয়েছেন খাদ্য উপহার। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল কেজি চাউল, কেজি আলু, ১/২ কেজি পেঁয়াজ, ১/২ লিটার সোয়াবিন তৈল, ১/২ কেজি ডাল, ১/২ কেজি লবন

শেখ রাশেল জাতীয়য় শিশু-কিশোর পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া বিপু বলেন, জানান, করোনায় দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং অসহায় মানুষের মুখে একটু হাসি ফুটানোর জন্য খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, মানবিক কারণেই আমি আমার অবস্থান থেকে এগিয়ে এসেছি। ১০৬টি পরিবারকে না আরো বেশি মানুষকে দিতে পারলে সত্যি ভালো লাগতো। তবে নিজের সাধ্য মতো যতটা সম্ভব আমি ততোটুকুই করার চেষ্টা করেছি। আশা করব কর্মহীন মানুষগুলোর সহায়তায় আমার মতো করে সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবেনপাশাপাশি সরকারের নির্দশনা মেনে সকলেকে ঘরে থাকার অনুরোধ করেন ওই নেতা।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google