Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :  গাজীপুরের কালীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ। অবহিতকরণ সভায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে পরিকল্পনা করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. মোজাম্মেল হক, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিসেলী ঘোষ মুনমুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাবিবা সুলতানা, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google