নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: সারাদেশের মত গাজীপুরের কালীগঞ্জেও শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’’। শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা।

কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ শুরু, চলবে ১৪ জুন পর্যন্ত (1)

Advertisement

শনিবার (৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উদ্বোধন করা সেবা সপ্তাহ। চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসসহ স্থানীয় ৪টি ইউনিয়ন ও একটি পৌর ভূমি অফিসে এই কর্মসূচি চলবে। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম ইমাম রাজী টুলু।

এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান, বিআরডিবি কর্মকর্তা ইসরাত জাহান, কানুনগো মো. আবুর বাশার, ভূমি উপ-সহকারী কর্মকর্তা, ভূমি সেবা প্রত্যাশী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা ভূমি অফিসের আয়োজনে সপ্তাহ ব্যাপি জনসচেতনতামূলক সভা, ভ্রাম্যমান ভূমিসেবা, ক্যাম্পেইন, ডকুমেন্টারি প্রচারসহ সেবা প্রার্থীদের সহযোগিতার জন্য তথ্য কাম-সেবা বুথ স্থাপন করা করা হয়েছে।

স্বামীর তালাবদ্ধ ওষুধের দোকানে মিললো স্ত্রীর গলাকাটা মরদেহ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google