নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (২০ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ দন্ডাদেশ প্রদান করেন।

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে অভিযান, ৩ ব্যবসায়িকে জরিমানা (1)

Advertisement
ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় কালীগঞ্জ বাজারের তিন ব্যবসায়ির প্রত্যেক ব্যবসায়িকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় ৩ মামলায় এ জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।

এ সময় অভিযানকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google