Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কালীগঞ্জে মানবিক বদলাচ্ছে দরিদ্র পরিবারের ভাগ্য
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালীগঞ্জে মানবিক বদলাচ্ছে দরিদ্র পরিবারের ভাগ্য

By rskaligonjnewsMarch 19, 20262 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া এলাকায় দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন “বরাইয়া সমাজ কল্যাণ ট্রাস্ট”।

IMG-20260319-WA0027

Advertisement
সংগঠনটির উদ্যোগে নির্বাচিত কয়েকটি পরিবারকে স্বাবলম্বী করতে গাভী, অটোরিকশা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বরাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মজিবুর রহমান খান।

এ বছর সহায়তার অংশ হিসেবে মোজাম্মেল ফকির ও সাকিব শেখকে একটি অটোরিকশা, আমজাদ হোসেন খান ও আবু তাহের ফকিরকে একটি গাভী এবং দেলোয়ার মোড়লের মেয়েকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।

IMG-20260319-WA0028

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাহাঙ্গীর খান, সাবেক সদস্য রুকন খান, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ভূঁইয়া, সাবেক শিক্ষক মজিবুর রহমানে বেপারী, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের সেকশন অফিসার সাখাওয়াত হোসেন ভুইয়া, প্রবাসী মোশারফ হোসেন বাবুল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিন ভূঁইয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, ব্যবসায়ী, ইউনুছ খান, ওয়ার্ড জামায়াতের সভাপতি আলী হোসেন ভূঁইয়া, ব্যাংকার আসাদুজ্জামন খান, সংগঠনের ক্যাশিয়ার জামালউদ্দিন ফকির, রফিকুল ইসলাম বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংগঠন সূত্রে জানা যায়, ২০২৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই বরাইয়া সমাজ কল্যাণ ট্রাস্ট এলাকার পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। ২০২৪ সালে চারটি পরিবারকে অটোরিকশা প্রদান করা হয়। পরবর্তী বছরে সহায়তার পরিধি বাড়িয়ে তিনটি অটোরিকশা ও দশটি সেলাই মেশিন বিতরণ করা হয়।

IMG-20260319-WA0029

সংগঠনের সহায়তা পাওয়া কয়েকজন উপকারভোগী জানান, অটোরিকশা ও সেলাই মেশিন পাওয়ার পর তাদের আয়-রোজগারের পথ তৈরি হয়েছে। এতে পরিবার নিয়ে এখন অনেকটাই স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারছেন তারা।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026
Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

July 12, 2026

Latest News

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa