Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদের সভাপতিত্বে ও মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রিনা পারভীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, স্থানীয় আ’লীগ নেতা আব্দুল মতিন সরকার, এইচ.এম আবু বকর চৌধুরী, গাজীপুর জেলা পরিষদের সদস্য তাসলিমা রহমান লাভলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান মাসুদ, স্থানীয় যুব মহিলা লীগ নেত্রী পিয়ারা বেগম শান্তা, আমিরুন্নেসা, পাপিয়া বেগম প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google