Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কালীগঞ্জে যাত্রী সেজে অটোরিক্সা চুরি, গ্রেপ্তার ৫
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালীগঞ্জে যাত্রী সেজে অটোরিক্সা চুরি, গ্রেপ্তার ৫

By rskaligonjnewsJanuary 12, 2021Updated:January 12, 20212 Mins Read
Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সকালে এ ব্যাপারে থানায় একটি মামলা (নং ৯) দায়ের হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তরসোম গ্রামের নাজুক মিয়ার ছেলে নূর ইসলাম (২১), দক্ষিণসোম গ্রামের লোকমান হোসেনের ছেলে শাহাদত হোসেন (২০), একই জেলার গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানাধীন তালটিয়া এলাকার সামসুদ্দিনের ছেলে তামিম হাসান (৩২), মনির হোসেনের ছেলে রুবেল হোসেন (৩০) ও মৃত মনতাজ উদ্দিনের ছেলে সালাম মিয়া (৪০)।

মামলার বাদী ছাব্বির হোসেন বলেন, ‘গত রোববার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার থেকে আমার অটোরিকশায় চার জন যাত্রী ওঠেন। তারা পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলার বেলদি যাওয়ার কথা বলেন। যাত্রী নিয়ে যাওয়ার পথে কালীগঞ্জ উপজেলার বর্তুল এলাকায় পৌঁছে অটোরিকশা থামিয়ে প্রস্রাব করতে যাই। সেসময় তারা আমার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও অটোরিকশাটি না পেয়ে গতকাল সোমবার সকালে ওই চার যাত্রীর নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ করি।’

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়। এতে প্রথমে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জবানবন্দি অনুযায়ী ঘটনার সাথে জড়িত আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান এসআই নজরুল ইসলাম।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

February 5, 2026
Latest News
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.