Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও উপজেলা আওয়ামী যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হবে।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, একই মন্ত্রণালয়ের সাবেক সফল প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এসএম আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক সেলিম আজাদ।

উপজেলা যুবলীগের সভাপতি এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপুর সঞ্চালনায় এতে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google