Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কালীগঞ্জে শুরু হলো দেড় শ বছরের পুরোনো মাঘ মেলা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালীগঞ্জে শুরু হলো দেড় শ বছরের পুরোনো মাঘ মেলা

By rskaligonjnewsJanuary 14, 20244 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বিদায়ের দ্বারে পৌষ মাস। মাঘের শুরু আর পৌষের শেষের দিকের জন্যই যেন অপেক্ষায় থাকে কালীগঞ্জবাসী। উপজেলার শীতলক্ষ্যার উত্তর তীরের বকুল তলায় সাজ সাজ রব। ভোরের আলো ফুটার সঙ্গে সঙ্গেই গ্রামবাসী জড়ো হতে থাকেন দেড় শ বছরের পুরোনো গ্রামীণ মাঘ মেলায়।

কালীগঞ্জে শুরু হলো দেড় শ বছরের পুরোনো মাঘ মেলা

Advertisement

মেলায় বাহারি সব খাবার আর তৈজসপত্রের দারুণ সব মিশেলে উৎসবে মেতে ওঠেন স্থানীয়রা। শিশু-কিশোরদের হৈ-হুল্লোড়ের পাশাপাশি সকল বয়সী নারী-পুরুষের মিলন মেলায় যেন পরিণত হয় এই মাঘ মেলা। শুরুতে এই মেলাটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য হলেও বর্তমানে তা সকল ধর্মের মানুষের উৎসবে পরিণত হয়েছে।

মেলায় বাহারি সব খাবার আর তৈজসপত্রের দারুণ সব মিশেলে উৎসবে মেতে ওঠেন স্থানীয়রা। শিশু-কিশোরদের হৈ-হুল্লোড়ের পাশাপাশি সকল বয়সী নারী-পুরুষের মিলন মেলায় যেন পরিণত হয় এই মাঘ মেলা। শুরুতে এই মেলাটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য হলেও বর্তমানে তা সকল ধর্মের মানুষের উৎসবে পরিণত হয়েছে।

দেড় শ বছরের অধিক সময় ধরে চলে আসা এ মেলায় নানা রকম পণ্য পাওয়া যায়। দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ও মাঝারি মানের ব্যবসায়ীরা তাঁদের পণ্যের পসরা সাজিয়ে বসেন পুরো এক মাসের জন্য। এ সময় উপজেলার দড়িসোম এলাকার শীতলক্ষ্যা তীরের বকুলতলা শতভাগ বাঙ্গালীয়ানায় নিজেকে সাজায়।

সরেজমিন ঘুরে দেখা যায়, নানা বয়সী মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। মৃৎ শিল্পের পাশাপাশি বস্ত্র শিল্পেরও দেখা মিলে এই মেলায়। মাটির তৈরি ফলের রঙিন ব্যাংক, সাহেব-মেম কিংবা বউ পুতুল, মাটির গরু, ছাগল, হাতি, বাঘ, সিংহ, ঘোড়াসহ নানা তৈজসপত্র উঠেছে এ মেলায়।

এ ছাড়া বিভিন্ন স্টলে ভাগ করে শিশুদের জন্য টমটম গাড়ি, বেলুন, আধুনিক খেলনার সমাহারও দেখতে পাওয়া যায়। চরকি, টয় ট্রেন, মুভিং নৌকায় ওঠার জন্য শিশুরা বড়দের কাছে বায়না ধরে। সঙ্গে তিলের খাজা, কদমা, নিমকি, মুড়কি, টক-মিষ্টি আচার এবং বিভিন্ন রকমের মিষ্টান্ন কিনে বাড়িতে ফিরে যেতে দেখা যায় মেলায় আসা দর্শনার্থীদের।

জানা যায়, মাঘ মেলা শুরু হয়েছে মাসব্যাপী আয়োজনে। পুতুল নাচ, নাগরদোলা, ঘূর্ণি বিদেশ, বেলুন-বন্দুক নিশানায় মেতে ওঠে নানা বয়সী শিশু-কিশোরের দল। মেলা হবে আর চটপটি ফুচকা হবে না, তাই কি হয়? আলু-ডাবলির সঙ্গে তেঁতুলের পানি মেশানো ঝাল টক চটপটি নস্টালজিক বয়স্কদের জিভেও পানি আসে। তাই মেলায় চটপটি ফুচকা ছাড়া কল্পনাও করা যায় না।

মেলায় ঘুরতে আসা মো. মুক্তার হোসেন বলেন, ‘আমি ছোট বেলায় আমার বাবার হাত ধরে এই মেলায় আসতাম। মেলায় বিভিন্ন রকম মিষ্টান্ন আর খেলনা কিনার বায়না ধরতাম। আমি এখন আমার ছেলেকে নিয়ে আসি। ভালো লাগে যখন সে আমার কাছে বায়না ধরে ওই সব জিনিস কিনে দেওয়ার। মনে পড়ে ছোট বেলার সেই দিনগুলোর কথা।’

অপর দর্শনার্থী মো. মোজাফ্ফর হোসেন জানান, কাঠের আসবাবপত্র কিনতে মেলায় এসেছেন তিনি। সাধারণত ফার্নিচারের দোকান থেকে কিনতে বেশি টাকা গুনতে হয়। মেলায় সাধারণত বাইরের থেকে কমে জিনিস কেনা যায় বলে তিনি এখানে এসেছেন।

কথা হয় মেলায় আসা হিউম্যান বাড টিউটোরিয়ালের ছাত্র ইয়াকিন হোসাইন রায়ানের (৬) সঙ্গে। সে জানায়, ক্লাস ওয়ানে পড়ে সে। তার মায়ের সঙ্গে মেলায় এসেছে। আজকে সে খেলনা কিনে বাড়িতে ফিরবে।

মেলায় আসা ব্যবসায়ী মো. ফয়জুর জানান, তিনি এসেছেন কুমিল্লা থেকে। তিনি সারা দেশে যেখানে মেলা হয় সেখানেই ছুটে বেড়ান। নানা রকমের আসবাব পত্র তিনি বিক্রি করেন। এখানে এসেছেন ১ মাসের জন্য। গত বছর মোটামুটি বেচা-বিক্রি ভালোই ছিল। তিনি আশা করছেন এ বছরও ভালোই বেচা কেনা হবে।

নারায়ণগঞ্জ থেকে আসা অপর ব্যবসায়ী মো. রোমান হোসেন বলেন, ‘তিলা কদমার ব্যবসা আমার পৈতৃক পুরুষের ব্যবসা। বংশপরম্পরায় এ কাজ এখন আমি নিজের হাতেই করছি। যেখানেই মেলার আয়োজন হয় আমরা সেখানেই ছুটে যাই। মাঘ মেলায় আগামী এক মাস কালীগঞ্জেই অবস্থান করব এরপর অন্যত্র চলে যাব।’

স্থানীয় ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, ‘কালীগঞ্জ পৌরসভা এলাকায় ব্যবসা করি। আমার বাবা এবং দাদাদের দেখতাম মেলাতে এসে দোকনদারি করতে। আগের মতো সেই আমেজ এখন আর দেখি না। সবকিছুতেই কৃত্রিমতা লক্ষ্য করি। আসলে গ্রামীণ সেই পরিবেশের পাশাপাশি সহজ সরল সেই মানুষও এখন আর নেই। তবুও এটুকুতে স্বস্তি পাই এই মাঘ মেলা এখনো বেঁচে আছে।’

মেলার আয়োজক ওয়াহিদুল ইসলাম সুমন জানান, স্থানীয় ঐতিহ্যকে ধরে রাখতে, মেলায় স্বল্প খরচে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীদের স্টলের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে থাকা-খাওয়ার ব্যবস্থা। এর পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদেরও উদ্বুদ্ধ করা হয়েছে মেলায় অংশগ্রহণের জন্য।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহতাব উদ্দিন জানান, সকল প্রকার বিশৃঙ্খলা ঠেকাতে, আইনের পরিপন্থী জুয়া বা অসামাজিক কার্যকলাপ ঠেকাতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে মেলায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।

ধানক্ষেতে মিলল অজ্ঞাত মরদেহ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

June 27, 2026
তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

June 27, 2026
ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

June 27, 2026

Latest News

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa