69657977_520427718732756_8688284275016990720_n

Advertisement

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম। বুধবার উপজেলার শহীদ ময়েজউদ্দিন সড়কের উপজেলা প্রেস ক্লাবে ওই সংগঠনের সাংবাদিকদের সাথে এ মত বিনিময় করেন তারা।

কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- বাংলা টিভির সাংবাদিক রফিক সরকার, যায়যায়দিনের মাফুজা আফরিন মনি, মানবকণ্ঠের ওমর আলী মোল্লা, আমাদের অর্থনীতির বিল্লাল হোসেন প্রমুখ। এ সময় সাংবাদিক মুহাম্মদ আল-আমিন, জোনাহিদ হাসান সাগর, মেহেদী হাসান, মোহাম্মদ এমরান হোসেন, যীনাত রহমান, সোহেল আহমেদ খান, কাজী শহীদ, মোশারফ হোসেন দেওয়ান, রাসেল মিয়া, ইমতিয়াজ আহমেদ, এইচএম ইব্রাহীম, রিয়াদ হোসেনসহ উপজেলা প্রেস ক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Picture Kaligonj (3)

ইউএনও-এসিল্যান্ড তাদের বক্তব্যে, উপজেলার সার্বিক উন্নয়নে বিগত দিনের মত উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের কাছে সহযোগীতা কামনা করেন। পরে উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ইউএনও-এসিল্যান্ডকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জুমবাংলানিউজ/আরএস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google