Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহআলম শেখের ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার ৭নং ওয়ার্ডের ৫টি গ্রামের সাড়ে ৪শ কর্মহীন পরিবারকে দেওয়া হয়েছে আর্থিক ও খাদ্য সহায়তা।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগীতায় ওই ওয়ার্ডের গোলাবাড়ী, বাঘেরপাড়া, উত্তরগাও, কুমারটেক ও চৌড়া গ্রামের সাড়ে ৪শ পরিবারের ঘরে ঘরে সহায়তা পৌঁছে দেন সাবেক ছাত্রলীগ নেতা।

বিশ্বব্যাপী কোভিড-১৯ বাংলাদেশেও মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশ সরকারের নির্দশনা মেনে যারা ঘরে রয়েছে সেই সব কর্মহীন মানুষগুলোর সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে । কেউ কেউ আবার ব্যক্তি উদ্যোগেও এগিয়ে এসেছেন। তেমনি সাবেক ওই ছাত্রলীগ নেতা মো. শাহআলম শেখও এগিয়ে এসেছেন স্থানীয় কর্মহীন পরিবারগুলোর সহযোগীতায়।

তিনি তার নিজেদের অবস্থানে থেকে গ্রামের দরিদ্র কর্মহীন সাড়ে ৩শ পরিবারকে খাদ্য সহায়তা এবং ১শ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল- ৭ কেজি চাউল ও ২ কেজি আলু। আর আর্থিক সহায়তার আওতায় ১শ পরিবারকে ৫শ করে নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. কামরুল ইসলাম, সেলিম মিয়া, মুসা মিয়া,  রয়েল খান, রুহুল আমিন, নুরুল ইসলাম, কাজী নাসেক, নূরআলম শেখ, রমজান আলী প্রমুখ।

সাবেক ছাত্রলীগ নেতা শাহআলম জানান, করোনায় দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং অসহায় মানুষের মুখে একটু হাসি ফুটানোর জন্য কালীগঞ্জের শান্তিকন্যা মেহের আফরোজ চুমকি এমপি’র নির্দেশে এ আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে সার্বিক সহযোগীতা করেছেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google