নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে কালীগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে মো. ইউসুফ (৭) নামের এক শিশু মারা গেছে। মঙ্গরবার (২৬ ডিসেম্বর) বিকেলে পৌর এলাকার দুর্বাটি গ্রামে ঘটনাটি ঘটে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসলাম।

সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

Advertisement

মারা যাওয়া ইউসুফ সুনামগঞ্জ জেলার ধর্মপাশার চকিয়াচাপুর এলাকার প্রবাসী শেখ হাবিবুর রহমানের ছেলে। সে মায়ের সঙ্গে দুবার্টিতে নানার বাড়িতে থাকতো।

ইউসুফের নানা আশরাফুল আলমর জানান, ইউসুফ দুপুরে নামাজ পড়ে তার বন্ধুদের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। পরে তারা বাড়ির পেছনের সেপটিক ট্যাংকের ওপরে বসে খেলতে থাকে। কোনো এক সময় পুরনো সেপটিক ট্যাংকের ঢাকনা ভেঙ্গে ভেতরে পড়ে যায় ইউসুফ। অন্য শিশুরা ঘটনাটি ইউসুফের নানিকে জানালে তিনি এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। পরে ইউসুফকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মনজুর-ই-এলাহী জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

এসআই আসলাম পরিবাবের বরাত দিয়ে বলেন, বিকেলে ইউসুফ সমবয়সীদের সঙ্গে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুরে অনুমোদনহীন সমাবেশ করায় অর্থদণ্ড

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google