Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা গাজীপুর কালীগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাত খরচের টাকায় হলো বৃক্ষ রোপণ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালীগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাত খরচের টাকায় হলো বৃক্ষ রোপণ

By rskaligonjnewsSeptember 4, 20212 Mins Read

কালীগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাত খরচের টাকায় হলো বৃক্ষ রোপণ

Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: “সবুজ বাঁচাই, সবুজে বাঁচি” শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে বিভিন্ন স্কুল, কলেজ পড়ুয়া স্থানীয় একদল প্রকৃতি প্রেমী তরুণ। শনিবার (০৪ সেপ্টেম্বর) সকালে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের আশে-পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে তারা।

সকালে একে একে আসতে শুরু করে উপজেলার বসবাসরত বিভিন্ন স্কুল, কলেজ পড়ুয়া বৃক্ষ ও প্রকৃতি প্রেমী ওই তরুণরা। শুরু হয় তাদের পরিচয় পর্ব এবং পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনা সভা৷ এতে সভাপতিত্ব করেন উক্ত কর্মসূচীর আহবায়ক রানা সরকার।

কালীগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাত খরচের টাকায় হলো বৃক্ষ রোপণ

আয়োজকরা জানান, বৃক্ষরোপণ কর্মসূচীর এটা তাদের ১ম পর্ব। স্থানীয় প্রশাসন ও সকলের সহযোগিতা পেলে অতি বৃহৎ পরিসরে ২য় পর্ব আয়োজন হবে বলেও জানান তারা।

আহবায়ক রানা সরকার জানান, করোনা মহামারীর এই সময়ে একদিকে পুরো পৃথিবী অক্সিজেন সংকটে ভূগছে অন্যদিকে অপরিকল্পিত নগরায়ণের ফলে উৎসবমুখর পরিবেশে কাটা হচ্ছে গাছ, উজার হচ্ছে বন। বৃদ্ধি পাচ্ছে কার্বনডাই-অক্সাইডের পরিমাণ এমন পরিস্থিতিতে অদূর ভবিষ্যৎ কেমন হবে তা ভাবাচ্ছে আমাদের।

কালীগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাত খরচের টাকায় হলো বৃক্ষ রোপণ

তিনি আরো বলেন, মূলত পরিবেশের চিন্তা-বনা থেকেই একদল তরুণ্যের সাথে নিয়ে নিজেদের হাত খরচের টাকায় বৃক্ষরোপন ও পরিবেশ সুরক্ষা আন্দোলন “সবুজ বাঁচাই, সবুজে বাঁচি” পালন করছি আমরা, আশা রাখি এতে করে তরুণপ্রজন্ম পরিবেশ সুরক্ষায় সচেতন হবে৷

এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই, কেবল বৃক্ষরোপণই পারে একটি সবুজ বাংলাদেশ গড়তে।

কালীগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাত খরচের টাকায় হলো বৃক্ষ রোপণ

পরে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গন, কালীগঞ্জ-ঘোড়াশাল-নরসিংদী বাইপাস সড়ক, স্থানীয় স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রসার বেশ কিছু পয়েন্টে নানা প্রজাতির শতাধীক ফলদ ও বনজ গাছ রোপণ করা হয়৷

এতে সাংবাদিক মো. রিয়াদ হোসাইন, স্কুল ও কলেজ শিক্ষার্থী রিফাত, কিষাণ মন্ডল, আবরার, রুপম, সিয়াম, ইফাত, অয়ন, সায়েম, তায়েব, তানজিল, মেরাজ, সাজ্জাদ, সিহাব, সাব্বির, রাহাত, তুহিন, রায়হান, সানজিদ, হাসান, সোহাগ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাত খরচের টাকায় হলো বৃক্ষ রোপণ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026
কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

June 25, 2026

Latest News

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa