Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সড়ক দূর্ঘটনায় সিয়াম মিয়া (২০) নামের এক মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী সাব্বির আহমেদ (২২) নামের মসজিদের এক মোয়াজ্জিন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা-কালীগঞ্জ সড়কের তিরিয়া নামকস্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।

নিহত সিয়াম কালীগঞ্জ পৌর এলাকার মুুনশুরপুর (টেকপাড়া) গ্রামের মজনু মিয়ার ছেলে। তিনি কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে আহত সাব্বির নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের আব্দুল বাছেদের ছেলে। তিনি মুুনশুরপুর (টেকপাড়া) জামে মসজিদে মোয়াজ্জিন হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে কালীগঞ্জ থেকে মোটরসাইকেল নিয়ে সাব্বিরকে সাথে করে নাগরী যাচ্ছিলেন সিয়াম। পানজোরা-কালীগঞ্জ সড়কের তিরিয়া নামকস্থানে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিয়াম ও সাব্বির আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত্যু ঘোষাণা করেন। অন্যদিকে আহত সাব্বিরকে চিকিৎসা সেবার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানভীর আহমেন জানান, হাসপাতালে আনার আগেই সিয়ামের মৃত্যু হয়েছে। আর আহত সাব্বিরের চিকিৎসা চলছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, নিহতের মরদেহ আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google