Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে হিন্দু ধর্মাবলম্বী ২শত পরিবার পেল খাদ্য সহায়তা। সোমবার দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বান্দখোলা গ্রামে বান্দাখোলা হিন্দু সমবায় মিতব্যয় ও সঞ্চয় সমিতি লিমিটেডের কার্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, দেশের এই করোনা পরিস্থিতিতে সরকারের সহযোগীতার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তি এগিয়ে এসেছেন। তারই ধারাবাহিকতায় বান্দাখোলা হিন্দু সমবায় মিতব্যয় ও সঞ্চয় সমিতি লিমিটেডের কর্মকর্তা এবং এলাকার বিত্তবানদের আর্থিক সহায়তায় ওই সমিতির কর্ম এলাকা চুয়ারীখোলা ও বান্দাখোলা গ্রামের হত দরিদ্র কর্মহীন ২শত পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। বিতরণকৃত খাদ্য সহায়তার মধ্যে ছিল ৫ কেজি চাল, ৫ কেজি আটা, ১ কেজি ডাল, ১ লিটার সবাবিন তৈল, ১ কেজি লবন।


এ সময় বান্দাখোলা হিন্দু সমবায় মিতব্যয় ও সঞ্চয় সমিতি লিমিটেডের সভাপতি আনন্দ চন্দ্র দাস, সহ-সভাপতি সমর চন্দ্র, সাধারণ সম্পাদক সঞ্জীবন চন্দ্র মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র, কোষাধক্ষ সাধন চন্দ্র দাস, পরিচালক প্রদীপ চন্দ্র শীলসহ সমিতির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google