গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ১ শত জন কৃষক বিনামূল্যে পেল সার ও বীজ। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়।

Advertisement

এছাড়াও সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ১ শত জন কৃষককে বিনামূল্যে সার ও মাসকালাই বীজ বিতরণ করেন। এছাড়াও কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় এস.এম.ই কৃষকদের মাঝে ওজন মেশিন, প্যাকেট সেলাই মেশিন, পলিব্যাগ ও বীজ চালুনি বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু নাদির সিদ্দিকীর পরিচালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, কালীগঞ্জ থানার ওসি মো. আবুবকর মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম প্রমুখ।

এদিকে একই দিনে অনুষ্ঠিত হয় খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের ফিতা পাইপ প্রদর্শনীর মাঠ দিবস। মাঠ দিবস অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপি কৃষিতে বর্তমান সরকারের সাফল্য এবং কৃষক ও কৃষি বিভাগের প্রচেষ্টা তুলে ধরেন।

পরে সরকারের প্রণোদনা কর্মসূচীর আওতায় ১শ জন কৃষককে বিনামূল্যে সার ও মাসকালাই বীজ বিতরণ করেন। এছাড়াও কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় এস.এম.ই কৃষকদের মাঝে ওজন মেশিন, প্যাকেট সেলাই মেশিন, পলিব্যাগ ও বীজ চালুনি বিতরণ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.