Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ১৬-২০ গ্রেড  বাংলাদেশ সরকারী কর্মচারী সমিতি গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার বার্ষিক বনভোজন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল থেকে উপজেলার নাগরী ইউনিয়নের গলান এলাকার স্বপ্ন পল্লী রিসোর্টে বার্ষিক এ বনভোজন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন-শারমিন আক্তার, পরিকল্পনা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব, শিল্পপতি নাদিম মাহমুদ, ময়মনসিংহ জেলা নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এইচ ডিবি প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু নাদের সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, আমার বাড়ি আমার খামার প্রকল্প কালীগঞ্জ উপজেলা সমন্বয়ক মোস্তাফিজুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আজাদ ফরিদ, সাংবাদিক কবির হায়দার প্রমুখ।

অন্যদের মধ্যে ১৬-২০ গ্রেড বাংলাদেশ সরকারী কর্মচারী সমিতি গাজীপুর জেলা শাখার সভাপতি হেলাল উদ্দিন, সহ-সাধারন সম্পাদক শরীফুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল বাতেন শেখ, সাধারন সম্পাদক মজিবুর রহমান, সহ-সভাপতি এরশাদ, সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান এরশাদ, সাঙ্গঠনিক সম্পাদক আব্দুর রশিদসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও ১৬-২০ গ্রেড বাংলাদেশ সরকারী কর্মচারী সমিতি গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বনভোজনে আনন্দ আর হৈই হুল্লোরে উপস্থিত সবাই দিনটি উদযাপন করেন। অনুষ্ঠানের শেষে প্রান্তে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এর আগে শিশু ও বড়দের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগীতায় ও র‌্যাফেল ড্র-এ বিজয়ীদের মাঝে উপস্থিত অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google