গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পর্যায়ে স্থানীয় ৩০ জন নারী পাচ্ছেন মোটরযান চালোনোর প্রশিক্ষণ। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ মোটরযান চালোনোর প্রশিক্ষণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

Advertisement

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ মোটরযান চালোনোর প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-সচিব ললিতা বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান মাসুদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, মহিলা সংস্থার সমন্বকারী জেসমিন বেগম প্রমুখ।

জানা গেছে, ৩ মাসব্যাপী এ মোটরযান চালোনোর প্রশিক্ষণ কোর্সে প্রথম ধাপে উপজেলা পর্যায়ে ৩০ জন স্থানীয় নারীকে প্রশিক্ষণ দিয়ে মোটরযান চালনায় দক্ষ হিসেবে গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে আগ্রহী অন্য নারীদেরও এ প্রশিক্ষণের আওতায় আনা হবে। আর প্রতিদিন প্রত্যেকে ১০০ টাকা করে যাতায়াত ভাতা হিসেবে পাবেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি গাড়ীর স্ট্রেয়াং ধরে গাড়ি চালিয়ে উপস্থিত নারীদের সাহস যোগান। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃতৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.